Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
২১ জুলাই ২০২৬ · ১১:১৩ অপরাহ্ন

সিলেটে র‍্যাবের অভিযানে ১,০৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

নিজস্ব  প্রতিবেদক:

সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকগুলো জব্দ করা হয়। 

র‍্যাব-৯ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল খাদিমপাড়া এলাকার একটি দোকানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পলিথিন প্যাকেটের ভেতর থেকে ১,০৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— নুরু মিয়া (৪০) ও মো. তানভীর হাসান অভি (২৫)। উভয়ের বাড়ি শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। 

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com