গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় সংগঠনের একটি প্রতিনিধিদল গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে ওসির নিকট স্মারকলিপিটি হস্তান্তর করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার, মাদক ব্যবসা ও মাদকসেবনের কারণে যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নানা ধরনের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার, কিশোর গ্যাং ও মাদকচক্র দমন, সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণসহ মোট ১১ দফা দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েম, সদস্য সচিব সাকিব আহমেদ, মুখপাত্র মাহদি হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও শামসুল ইসলাম নয়ন, যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন ও সুলতান আহমেদ, সংগঠক মেহেদি হাসান সালমান, সদস্য ফজলুর রহমান নাবিল এবং সাধারণ সদস্য গুলজার আহমেদ, জিসান আহমেদ ও সালমান আহমেদ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সমস্যা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা অতীতের মতো ভবিষ্যতেও মাদক নির্মূলে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং একটি মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।