Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ০৩:১৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে হাসপাতালে চুরির অভিযোগে জনতার হাতে আটক ২ নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ০৩:১৫ পূর্বাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।


বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে আল হারামাইন হাসপাতালে এ ঘটনা ঘটে।


দণ্ডপ্রাপ্তরা হলেন— মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) এবং একই এলাকার শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে হাসপাতালে চুরির অভিযোগে দুই নারীকে স্থানীয় জনতা আটক করে। পরে তাদের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং জেলহাজতে পাঠানো হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com