Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে পিকআপভর্তি অবৈধ মদ জব্দ, গ্রেপ্তার ১

১৫ জুলাই ২০২৬ • ১১:৫৮ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ গাড়িসহ ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসানের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে হবিগঞ্জ জেলার বাহুবল থানার উত্তর ভবানীপুর গ্রামের সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে একটি সন্দেহভাজন পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধার করা হয়।


পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়। একই ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে সিলেট জেলার গোয়াইনঘাট থানার লাতু গ্রামের আব্দুল নূরের ছেলে মো. কাউসার (২১)-কে গ্রেপ্তার করা হয়েছে।


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com