Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ০২:৪৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৮ জুলাই ২০২৬ | ০২:৪৪ অপরাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


শিবেন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং পিন্টু চক্রবর্তী ও গোপাল বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক খোকন রঞ্জন দে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর।


প্রধান অতিথির বক্তব্যে খোকন রঞ্জন দে বলেন, "বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোয়াইনঘাট উপজেলায় একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নিতে হবে।"


প্রধান বক্তা অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর বলেন, "একটি সুসংগঠিত ও গতিশীল উপজেলা কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে। সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব।"


সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সদস্য সচিব উজ্জ্বল চন্দ, যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, নান্ট চন্দ ও সনজিত কুমার সিংহ, জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক শংকর দাস, যুগ্ম আহ্বায়ক প্রেমানন্দ ঘোষ ও রনজিত দত্ত, সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অপুল চন্দ্র দাস, জৈন্তাপুর উপজেলা শাখার সদস্য সচিব জয়মতি রাণী বিশ্বাস, মিনু রাণী দেব এবং অজয় দাস।


এতে আরোও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক দেব দুলাল মণ্ডল, নিকতন চক্রবর্ত্তী, রনজিত আচার্য্য, বিমল চক্রবর্ত্তী, অমূল্য কুমার দাস শ্যামল, জহর লাল দাস, সিনি শিক্ষক কৃপাময় দাস, ময়না সমীরণ জৈন্তাপুর উপজেলা, প্রেমানন্দ ঘোষ, যুগ্ম আহ্বায়ক, রনজিত দত্ত, যুগ্ম আহ্বায়ক, অপুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক সিলেট জেলা শাখা, জয় মতি রাণী বিশ্বাস, সদস্য সচিব, জৈন্তাপুর শাখা, মিনু রাণী দেব, অজয় দাস, জৈন্তাপুর শাখা, দেব দুলাল মণ্ডল, সহ.শিক্ষক, নিকতন চক্রবর্ত্তী, রনজিত আচার্য্য, বিমল চক্রবর্তী, অমূল্য কুমার দাস শ্যামল, জহর লাল দাস, সিনি. শিক্ষক, কৃপাময় দাস ময়না, সমীরণ দাস ও সাজন কীর্তনীয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীজেন্দ্র কুমার দীজু, নির্মল কুমার দে মনি, মতিলাল দাস, বীরবল ঘোষ, সুব্রত দাস, অংশু গোসাই, নিশি কান্ত, লক্ষণ দাস, সারবেন মাহালী, মেম্বার, বিধান চন্দ্র চন্দ, সুকুমার পাল, সুবির দাস, লবমনি সিংহ, পরীমন বিশ্বাস।


সভায় উপস্থিত বক্তারা সভায় বক্তরা সনাতনীদের অধীকার সংরক্ষণ, শান্তি ও সম্প্রতিরক্ষা, মন্দিরের উন্নয়এবং রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান। সভায় ফ্রন্টের জেলা কর্মকর্তারা উপস্থিত সভার সর্বসম্মতিক্রমে গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহব্বায়ক হিসাবে শিবেন চন্দ্র দাসের নাম ঘোষনা করেন। পূর্নাঙ্গ আহব্বায়ক কমিটি পরে ঘোষনা করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com