Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেপ্তার

০৭ জুলাই ২০২৬ • ০১:৩৩ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—জাবেদ হোসেন, আশিক (২৪), আব্দুল কাহার (২৮), সেলিম মিয়া (২৬) ও আতাউর মিয়া। এ ছাড়া ১৫১ ধারায় মো. কামরুল ইসলাম (২২)কে আটক করা হয়। একই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, অপরাধ দমন, আদালতের পরোয়ানা তামিল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com