Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট সফরে মন্ত্রীর কর্মসূচিতে কূটনৈতিক বৈঠক, উবার উদ্বোধন ও ধর্মীয় অনুষ্ঠান

তিন দিনের সিলেট সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী, মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ থেকে উবার উদ্বোধন—ব্যস্ত কর্মসূচি

০৬ জুলাই ২০২৬ • ১১:০০ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি তিন দিনের সরকারি সফরে ৬ থেকে ৮ জুলাই সিলেট সফর করবেন। সফরে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, জৈন্তাপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, সিলেটে উবারের কার্যক্রম উদ্বোধন এবং ‘আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস’ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।


ঢাকা, ৫ জুলাই: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ৬ থেকে ৮ জুলাই তিন দিনের সরকারি সফরে সিলেট সফর করবেন। মন্ত্রণালয়ের এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।


সফরসূচি অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। বিকেল ৫টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশে বিমানযোগে যাত্রা করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে নিজ বাসভবনে গিয়ে রাত্রিযাপন করবেন।


মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় নিজ বাসভবন থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে সেখানে পৌঁছাবেন। দুপুর ১টায় সার্কিট হাউসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের (U.S. Ambassador) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার উদ্দেশে যাত্রা করে বিকেল ৩টা ৫০ মিনিটে দরবস্ত আল মনসুর মাদ্রাসা পরিদর্শন করবেন। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে ফেরিঘাট লামনীগ্রাম মাদ্রাসায় মরহুম মৌলানা আবদুল জব্বার হুজুরের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং কবর জিয়ারত করবেন।


সন্ধ্যা ৫টায় জৈন্তাপুর থেকে গ্র্যান্ড সিলেট হোটেলের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ‘Uber Launch in Sylhet’ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে সন্ধ্যা ৭টায় একই স্থানে The American Corner Sylhet আয়োজিত ‘Celebrating America’s 250th Birthday’ অনুষ্ঠানে যোগ দেবেন। রাত ৯টায় নিজ বাসভবনের উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ৯টায় সেখানে পৌঁছে রাত্রিযাপন করবেন।


বুধবার (৮ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে নিজ বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন। সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন এবং সকাল ৯টা ৩০ মিনিটে সচিবালয়ে পৌঁছানোর মাধ্যমে সফর শেষ করবেন।


সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। এ সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিজন কুমার সিংহ। সফর উপলক্ষে সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com