Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও ছড়া দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

০২ জুলাই ২০২৬ • ০২:২৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনকারী এবং ছড়ার পাড় দখলদারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন।


মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া সড়ক দক্ষিণ ও কালীঘাট সড়কের জোড়াপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।


শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নির্দেশনায় ম্যাপ অনুযায়ী ছড়ার সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা চিহ্নিত ও অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দেখা গেছে, ছড়া দখল করে বিভিন্ন ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন। শ্রীমঙ্গল পৌরসভার মাধ্যমে ছড়ার সীমানা চিহ্নিত করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com