Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০১:৩৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে মরহুম বাম্পার কবীর স্মরণে তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০১:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামে মরহুম বাম্পার কবীরের স্মরণে শুরু হয়েছে তিনদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। মেঘালয় ক্রিকেট গ্রাউন্ডের উদ্যোগে স্থানীয় চা-বাগান সংলগ্ন মাঠে ১ জুলাই (বুধবার) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মরহুম বাম্পার কবীরের ছেলে এবং ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল জব্বার।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুক মিয়া, কয়েছ আহমদ, উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমদ, আব্দুস সামাদ, শ্রীপুর পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিলদার আহমদ দিদার, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য নুরুল ইসলাম, মীর শোয়েব আহমদ এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য সাইফুল ইসলাম বাবু।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমদ মেম্বার, ওমর ফারুক, আব্দুল জলিল, রাজু আহমদ রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উদ্বোধনী ম্যাচে রাজা একাদশের মুখোমুখি হয় জলিল একাদশ। তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৩ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে।


টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শাহ আব্দুল জব্বার বলেন, “জৈন্তাপুরের যুব সমাজকে মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে। ভবিষ্যতেও যুব সমাজের পাশে থেকে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজনের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে সহযোগিতা অব্যাহত রাখব।”


অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম বাম্পার কবীর ছিলেন একজন ক্রীড়াপ্রেমী, সমাজসেবক ও তরুণদের অনুপ্রেরণার উৎস। তাঁর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ জীবনধারা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।


বক্তারা আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। মরহুম বাম্পার কবীরের আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে অংশগ্রহণকারী সব দলের প্রতি খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে টুর্নামেন্ট সফল করার আহ্বানও জানান বক্তারা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com