Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ আজ দেশে, সিলেটে পৌঁছাবে মঙ্গলবার সকালেই

২৯ জুন ২০২৬ • ০৯:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং, দোহা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


শ্রম কল্যাণ উইং দোহা, কাতারের স্মারক নং- ১৯.০১.৯৭৪১.১১০.০০.০১৮.০০১৬.২৬-১২৩১, তারিখ ২৯ জুন ২০২৬ অনুযায়ী, গত ২১ জুন ২০২৬ (রোববার) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচজন বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা হলেন— আব্দুল কাদির (পাসপোর্ট নম্বর: A21588729, বিএমইটি কার্ড নম্বর: QA-I-2023-0389413), গ্রামের বাড়ি গাছবাড়ী, ডাকঘর গাছবাড়ী-৩১৮৩; মুস্তাক আহমেদ আফনান (পাসপোর্ট নম্বর: A00822789, বিএমইটি কার্ড নম্বর: QA-I-2022-0050216), গ্রামের বাড়ি মাঝতালুক, ডাকঘর সিমারবাজার-৩১৮৩; জুবায়ের আহমেদ (পাসপোর্ট নম্বর: A18932124, বিএমইটি কার্ড নম্বর: QA-I-2016-0653864), গ্রামের বাড়ি মাঝতালুক, ডাকঘর সিমারবাজার-৩১৮৩; জসিম উদ্দিন (পাসপোর্ট নম্বর: A22555499, বিএমইটি কার্ড নম্বর: QA-I-2017-0593007), গ্রামের বাড়ি আগাতালুক, ডাকঘর সিমারবাজার-৩১৮৩ এবং জিবাল আহমেদ (পাসপোর্ট নম্বর: A19681807, বিএমইটি কার্ড নম্বর: QA-I-2015-0385468), গ্রামের বাড়ি আমরপুর, ডাকঘর সিমারবাজার-৩১৮৩। নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহতদের মরদেহ ২৯ জুন ২০২৬ (সোমবার) কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-226 ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হবে। মরদেহগুলো ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক, সিলেটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com