Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মাদককে না বলি, সুন্দর জৈন্তাপুর গড়ি’— জৈন্তাপুরে সচেতন যুবসমাজের উদ্যোগে বিশাল মানববন্ধন

মাদককে না বলি, সুন্দর জৈন্তাপুর গড়ি’— মানববন্ধনে জনতার ঐক্যবদ্ধ আহ্বান

২৮ জুন ২০২৬ • ০২:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি:

মাদকমুক্ত জৈন্তাপুর গড়ার প্রত্যয়ে জৈন্তাপুর সচেতন যুবসমাজের উদ্যোগে জৈন্তাপুর বাজার বাস স্টেশনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলি, সুন্দর জৈন্তাপুর গড়ি’ স্লোগানে মুখরিত হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।


এ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে জৈন্তাপুর সেলস্ গ্রুপ সমিতি মানববন্ধনে অংশগ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে মাদকবিরোধী এ উদ্যোগের সফলতা ও সার্থকতা কামনা করা হয়।


মানববন্ধনে উপস্থিত অংশগ্রহণকারীরা বলেন, একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর জৈন্তাপুর গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচি শেষে সবাই মাদকমুক্ত জৈন্তাপুর গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন, যা মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com