Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মাদক ও চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

২৫ জুন ২০২৬ • ০৪:৪৭ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুনন্দা রায়।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ বালু-পাথর উত্তোলন, সড়ক নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুখ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।


এছাড়াও জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজমুল হক, শ্রীপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার জাকির হোসেন, জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিকান্দর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ইমামউদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


সভায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com