Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

এসএমপির ডিবির অভিযানে ৫ চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ২

২৫ জুন ২০২৬ • ১২:৪৮ পূর্বাহ্ন

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন  বিকেল ৪টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) অঞ্জন কুমার দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে জাহেদুল ইসলাম (দারোগা বাড়ি)-এর বাড়ির সামনে থেকে পুরোনো তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িগুলোর ইঞ্জিন নম্বর অস্পষ্ট এবং বডির বিভিন্ন অংশ ভাঙা ছিল।


এ সময় চোরচক্রের সদস্য আব্দুস শহীদ (৩৪), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-সোনাসার, জকিগঞ্জ, সিলেট (বর্তমানে মোমিনখলা এলাকার দারোগা বাড়িতে বসবাসরত) এবং আদিল হোসেন (৩৫), পিতা-আলাউদ্দিন, সাং-চাঁনগ্রাম, বড়লেখা, মৌলভীবাজার (বর্তমানে দক্ষিণ সুরমার শিববাড়ি মাজার এলাকার বাসিন্দা)কে আটক করা হয়।


পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরও দুটি পুরোনো সিএনজি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট পাঁচটি চোরাইকৃত সিএনজি উদ্ধার করেছে ডিবি পুলিশ।


এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা নং-১৬, তারিখ ২৩ জুন ২০২৬, পেনাল কোডের ৩৭৯/৪১৩/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।


গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com