সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব ও ওসমানীনগর প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের শ্রদ্ধেয় মাতা আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টায় তাজপুর ইউনিয়নের বাড়েরা গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক হাবিবুর রহমান বাবুলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব এবং ওসমানীনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এক যৌথ শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।