Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নিজপাট ইউনিয়নে ১০ হাজার বৃক্ষচারা রোপণের কর্মসূচির উদ্বোধন

২৩ জুন ২০২৬ • ১১:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থবছরে নিজপাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ অনুদানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।


‘জলবায়ু পরিবর্তন রোধ করি, টেকসই ভবিষ্যৎ গড়ি’, ‘একটি গাছ একটি প্রাণ, একটি সবুজ ভবিষ্যৎ’ এবং ‘বৃক্ষ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ পৃথিবী নিরাপদ আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।


কর্মসূচির আওতায় সারীঘাট উচ্চ বিদ্যালয়, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজ এবং জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে। আয়োজকরা জানান, নিজপাট ইউনিয়নে অন্তত ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন,

"পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।"


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল্লাহ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাসুক আহমদ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য মনসুর আহমদ, ফখরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ, জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, ছাত্রদল নেতা রফজল আহমদসহ শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন channeljaintanews24.com