Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জ সদরে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, দুই মামলায় অর্থদণ্ড

২৩ জুন ২০২৬ • ১১:৫০ অপরাহ্ন


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন লঙ্ঘনের দায়ে দুইটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


সোমবার (২২ জুন ) জেলা প্রশাসন, সুনামগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।


অভিযানকালে চিকিৎসা অনুশীলন ও ব্যক্তিগত ক্লিনিক ও পরীক্ষাগার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট দুইটি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান বলেন,

"জনস্বার্থে স্বাস্থ্যসেবা খাতের নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইন মেনে সেবা প্রদান নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।"


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com