Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দীপন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী মামলায় গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আটক

২২ জুন ২০২৬ • ০৪:৫৪ অপরাহ্ন

 গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দীপন (৩৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দীপন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “দেলোয়ার হোসেন দীপনকে রণকেলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com