Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীদের

২২ জুন ২০২৬ • ০৪:৩২ অপরাহ্ন

শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সংবাদ সম্মেলন করে সঠিক তদন্তের মাধ্যমে তালিকা পুনর্গঠনের দাবি জানিয়েছেন।


সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের ধনপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ধনপুর গ্রামের সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক ফজলু মিয়া, ছাদিকুর রহমান, ফখর উদ্দিন ও তারেক আহমদ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং স্থানীয় বিএনপির কিছু নেতার যোগসাজশে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


বক্তারা বলেন, এতে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন, যা তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।


তারা বিষয়টি তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ধনপুর গ্রামের অসংখ্য ভুক্তভোগী কৃষক, যারা একই অভিযোগের পুনরাবৃত্তি করেন এবং সঠিক তালিকা প্রণয়নের দাবি জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com