Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে আউটসাইড ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের মাঠ পরীক্ষা সম্পন্ন, উত্তীর্ণ ১৩৩

২১ জুন ২০২৬ • ১১:১৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের আউটসাইড ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা (জুন-২০২৬)-এর মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।


গত ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হওয়া এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ধাপ ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে মোট ১৫৩ জন প্রার্থী মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেন।


নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং এবং সিট-আপ পরীক্ষার আয়োজন করা হয়।


চূড়ান্ত দিনের কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক নেতৃত্ব প্রদান করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও মনিটরিংয়ের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।


এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিলসহ নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। এছাড়াও সুনামগঞ্জ সিভিল সার্জন কর্তৃক মনোনীত মেডিকেল অফিসারগণ দায়িত্ব পালন করেন।


পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়। কর্মকর্তারা প্রার্থীদের দালালচক্র ও আর্থিক লেনদেনের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করেন।


মাঠপর্যায়ের পরীক্ষায় মোট ১৩৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ১২৫ জন পুরুষ এবং ৮ জন নারী। উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com