শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সোহেল তালুকদারকে সভাপতি এবং হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র সহ-সভাপতি এমএম ইলিয়াছ আলী, সহ-সভাপতি হাফিজ মোশাহিদ আহমদ ও সালেহ আহমদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কুহিনুর রহমান নাহিদ, মামুন আহমদ, সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমদ, নাঈম আহমদ, আব্দুল মমিন, মোহাম্মদ আলী এবং প্রবাসী সদস্য মো. শহীদ মিয়া।
কমিটি গঠন শেষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শিল্পপতি এখলিছ খান, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের পক্ষে দলিল লেখক লিংকন তালুকদার এবং প্রবাসী সাংবাদিক মো. শহীদ মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।