Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠবে সমৃদ্ধ জৈন্তিয়া _ গোলজার আহমদ হেলাল

১৮ জুন ২০২৬ • ০৯:৪০ অপরাহ্ন

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের জৈন্তাপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় জৈন্তাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সমাজসেবী আলতাফুর রহমান। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুহি উদ্দিন জাকারিয়া সভা পরিচালনা করেন।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, “বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনের বিকল্প নেই। জৈন্তিয়া অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ সবসময় এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন, “যোগ্য, দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সমন্বয়ে খুব শীঘ্রই জৈন্তাপুর উপজেলা কমিটি প্রকাশ করা হবে। এ কমিটি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি সামাজিক সমস্যা সমাধান, শিক্ষার প্রসার এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বেলাল, কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক মাস্টার মো: আলমগীর হোসেন।


সভায় আরো বক্তব্য রাখেন , বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা শামসুজ্জামান, সমাজসেবক আজিজুল হক,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ইমাম উদ্দিন,সমাজসেবক ও সংগঠক নাজিম আহমদ,মাস্টার জালাল উদ্দীন, সমাজসেবী নুরুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসান,ব্যবসায়ী হেলাল আহমেদ,মাওলানা জামিল বিন মুজাফফর, সাংবাদিক জাহিদুল ইসলাম ও সমাজসেবী গোলজার আহমেদ সুমন প্রমুখ।


এসময় কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই একটি সুন্দর, শক্তিশালী ও কার্যকর উপজেলা কমিটি অনুমোদন করা হবে, যা বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।


সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বৃহত্তর জৈন্তিয়াকে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com