নারী পুলিশের নেতৃত্ব বিকাশে সিলেটে গুরুত্বপূর্ণ কর্মশালা
সিলেট প্রতিনিধি।
সিলেটে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪–২০২৭ বাস্তবায়ন বিষয়ক এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন ২০২৬) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে “Consultation Workshop on Implementation of BPWN Strategic Plan 2024–2027” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
কর্মশালায় বাংলাদেশ পুলিশে নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নারী সদস্যদের অংশগ্রহণ আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
বক্তারা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা উন্নয়ন, নেতৃত্বের সুযোগ সম্প্রসারণ, পেশাগত উৎকর্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে BPWN স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪–২০২৭ বাস্তবায়নের মাধ্যমে পুলিশে নারীর অংশগ্রহণ ও অগ্রগতি আরও জোরদার করার বিষয়ে মতামত প্রদান করেন।
কর্মশালায় সিলেটের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারী পুলিশ সদস্য এবং অন্যান্য ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।