Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

১৮ জুন ২০২৬ • ০১:৫৬ পূর্বাহ্ন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা জমিয়তের সহ-সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শায়খ ইকবাল হোসাইনের পিতা প্রবীণ মুরব্বি হাজী রুছমত উল্লাহ (৯০) ইন্তেকাল করেছেন।


বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রথমরেখ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় তাঁর ব্যাপক সুনাম ছিল। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আছর প্রথমরেখ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। পৃথক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এছাড়াও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সিনিয়র সহ-সভাপতি মস্তোফা আল হাদী, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মখলিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু এবং বানিয়াচং ইসলামী নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আবুল কাশেমসহ বিভিন্ন মহল।


নেতৃবৃন্দ মরহুম হাজী রুছমত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com