Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বনাথে তিন সাংবাদিক সংগঠনের যৌথ সভা, অপসাংবাদিকতা রোধে একসঙ্গে কাজ করার প্রত্যয়

১৭ জুন ২০২৬ • ০১:১০ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি।


সিলেটের বিশ্বনাথে তিনটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় অংশ নেয় বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


সভায় সাংবাদিকতার মৌলিক মূল্যবোধ সমুন্নত রাখা, অপসাংবাদিকতা দূরীকরণ, সাংবাদিকদের হয়রানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পেশাগত মর্যাদা রক্ষায় তিন সংগঠন সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম. আর. টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া ও মাজহারুল ইসলাম সাব্বির।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজাল মিয়া এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল হাসান, হাবিবুর রহমান ও আব্দুল্লাহসহ তিন সংগঠনের অন্যান্য সদস্যরা।


সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা ও নৈতিকতার বিকাশে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com