Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

১৪ জুন ২০২৬ • ১১:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একাধিক বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার আসামি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলু (৫৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, আব্দুছ ছামাদ জিলুর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা একাধিক বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে আসামি করা হয়েছে।


গোলাপগঞ্জ মডেল থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


পুলিশ আরও জানায়, সংশ্লিষ্ট মামলাগুলোর অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com