Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সুরমা নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার

১৩ জুন ২০২৬ • ০১:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের গোলাপগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের উৎস এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৪ জুন ) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর সাতঘরী এলাকায় সুরমা নদীর তীরবর্তী স্থানে অভিযান পরিচালনা করে।


অভিযানকালে তিনটি চটের বস্তার মধ্যে প্যাকেটজাত অবস্থায় ১৩৩ বোতল বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


এদিকে, উদ্ধার হওয়া মদের চালানের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্তে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com