Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি অপরাধ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

পাওনা টাকস নিয়ে বিরোধ: মিতা বেগম হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেপ্তার

১৩ জুন ২০২৬ • ০১:৩৮ পূর্বাহ্ন

সিলেট : সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাত্র ৭ হাজার ৫০০ টাকার পাওনা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘটিত মিতা বেগম হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বুধবার (৩ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ঢোলাখাল শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


র‌্যাব-৯ জানায়, নিহত মিতা বেগম ও অভিযুক্তরা সুনামগঞ্জ জেলার দিরাই থানার বাগবাড়ি (কান্দানহাটি) এলাকার বাসিন্দা। গত ২৯ মে  সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে মিতা বেগমের ফুফাতো ভাই উজ্জ্বল মিয়া তার পাওনা ৭ হাজার ৫০০ টাকা চাইতে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।


উজ্জ্বল মিয়ার চিৎকার শুনে মিতা বেগম ও তার মা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, মিতা বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং এক পর্যায়ে প্রধান অভিযুক্ত টিটু মিয়া তার হাতে থাকা গাছের ডাল দিয়ে মিতা বেগমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে ২০২৬ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


র‌্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি হলেন খাদিজা বেগম (২৩), স্বামী—টিটু মিয়া, গ্রাম—নতুন বাগবাড়ি, থানা—দিরাই, জেলা—সুনামগঞ্জ। তিনি হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি।


র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com