Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেফতার

১১ জুন ২০২৬ • ০১:৪৮ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলায় ২ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার, সুনামগঞ্জ-এর নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নি.) ইয়াছিন মিয়া, এসআই জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এফআইআর নং-৫(৬)/২৬ মামলার আসামি কবির হোসেন (২০) ও আনোয়ার হোসেন (৩৫), পিতা- সৈয়দ আহমদ, উভয়ই ধনপুর (মধ্য), থানা- বিশ্বম্ভরপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। এছাড়া সিআর-১১০/২৫ মামলার আসামি রমজান আলী, পিতা- নুরুল ইসলাম, সাং- জিনারপুর, থানা- বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জকেও একই অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com