Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কৃষি বিপণন অধিদপ্তর নিরাপদ খাদ্য বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সিসিক প্রশাসক

১১ জুন ২০২৬ • ০১:২৭ পূর্বাহ্ন

 সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের সকল প্রতিষ্ঠান দেশের মানুষের কল্যাণে কাজ করছে। কৃষি বিপণন অধিদপ্তর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে নিরাপদ খাদ্য বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


শনিবার (০৬ জুন) রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত বিভাগীয় পর্যায়ের ‘কৃষি উদ্যোক্তা মেলা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, কৃষি প্রধান দেশ হিসেবে কৃষি বিপণন অধিদপ্তরের গুরুত্ব অপরিসীম। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং কৃষিখাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং উৎপাদিত কৃষিপণ্য জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।


সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, কৃষি উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়েছে। তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবে এবং কৃষিখাতে ইনোভেশন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা এবং হবিগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা রুবেল তালুকদার।


অনুষ্ঠানে চার জেলার কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সম্মাননা ও স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com