Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ০৪:৪৫ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জৈন্তাপুরে ২২ বছরের যুবক নিখোঁজ, খোঁজে প্রশাসন ও পরিবার

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ০৪:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি। 

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরেরমাটি এলাকা থেকে মোঃ শরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই মোঃ আরিফ আহমদ জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।


জিডি সূত্রে জানা যায়, গত ৭ জুন (রবিবার) সকাল আনুমানিক ৮টার দিকে শরিফুল ইসলাম নিজ বাড়ি পশ্চিম ঠাকুরেরমাটি থেকে চিকনাগুল বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।


নিখোঁজ শরিফুল ইসলামের পিতা মোঃ শাহ আলম ও মাতা মোছাঃ রিনি বেগম। তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবার জানিয়েছে। তার গায়ের রং ফর্সা, শারীরিক গড়ন খাটো এবং নিখোঁজ হওয়ার সময় তিনি হাফ হাতা টি-শার্ট, ট্রাউজার ও স্যান্ডেল পরিহিত ছিলেন।


নিখোঁজ যুবকের বড় ভাই মোঃ আরিফ আহমদ বলেন, “আমার ভাই শরিফুল ইসলাম গত রবিবার সকালে বাড়ি থেকে চিকনাগুল বাজারে যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। আমরা খুবই উদ্বিগ্ন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান, তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”



তিনি আরও বলেন, “আমার ভাই মানসিকভাবে অসুস্থ হওয়ায় আমরা তার নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সকল মানুষের সহযোগিতা কামনা করছি।”



এ বিষয়ে জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।


নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে যোগাযোগ করুন:  📞 মোঃ আরিফ আহমদ: ০১৭৮৯৭৩১২১৭ পরিবারের পক্ষ থেকে শরিফুল ইসলামের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৯.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com