গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আমান উদ্দিন সেলিম (৪৪) নামের এক ব্যক্তি।
নিহত আমান উদ্দিন সেলিম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে নিজ বসতভিটার একটি আমগাছে উঠে নিজের পরিহিত লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শেখপুর গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।