অ্যাডভোকেট আলতাফ হোসেনের মৃত্যুতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক।
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, এমসি কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস অ্যাডভোকেট আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ।
শনিবার (৬ জুন) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেটের আইনজীবী অঙ্গন, রাজনৈতিক মহল এবং নিজ এলাকা জৈন্তাপুর উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট আলতাফ হোসেন ছিলেন একজন বিনয়ী, নীতিবান ও সমাজসচেতন মানুষ। আইন পেশায় তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব তাকে সহকর্মীদের কাছে বিশেষভাবে সমাদৃত করেছিল। তাঁর মৃত্যুতে জৈন্তিয়া অঞ্চলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তারা মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।
শনিবার বাদ এশা দরবস্ত বাজার মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করা হয়।