সিলেট।
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে একটি পিকআপভর্তি ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ জুন রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কানাইঘাট থানার একটি আভিযানিক দল উপজেলার ৫নং বড়চতুল ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় সুরইঘাট থেকে আসা একটি পিকআপ গাড়িকে থামানোর জন্য সংকেত দেওয়া হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন— শহীদ আহমদ (২২), পিতা: ইনছান আলী, সাং: বাউরভাগ ২য় খণ্ড, থানা: কানাইঘাট, জেলা: সিলেট; ফয়ছল আহমদ (২০), পিতা: ফরিদ আহমদ এবং আল আমিন (২০), পিতা: মৃত মফুর আলী, উভয়ই সাং: মানিকপাড়া, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট।
পরে পিকআপ গাড়িটি তল্লাশি করে এর ভেতর থেকে ২০টি প্লাস্টিকের বস্তায় রাখা ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৪০ কেজি করে মোট ৮০০ কেজি চা পাতা পাওয়া যায়। উদ্ধারকৃত চা পাতার আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ৩০০ টাকা হিসেবে মোট ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ উদ্ধারকৃত চা পাতা ও ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।