Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজারের কৃতি সন্তান আমিনুর রহমান কাবিদ ব্রিটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

ব্রিটেনের পনট্রিপিড শহরের মেয়র হলেন মৌলভীবাজারের আমিনুর রহমান কাবিদ

০৫ জুন ২০২৬ • ০৩:০০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান আমিনুর রহমান কাবিদ ব্রিটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড (Pontypridd) শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। পনট্রিপিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।


বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এই অর্জনে বিশ্বজুড়ে মৌলভীবাজারবাসী এবং গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান -সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় আমিনুর রহমান কাবিদকে আন্তরিক অভিনন্দন জানান। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনের পথচলা আরও সফল ও সমৃদ্ধ হোক—এ কামনা করেন।


মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছর তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে ‘পনট্রিপিড মেন’স শেড’ চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।


তিনি আরও বলেন, পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।


রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে -এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।


তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং , , স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।


মৌলভীবাজার জেলা সদরের বাহারমর্দান গ্রামের একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে আমিনুর রহমান কাবিদ ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের দায়িত্ব সফলভাবে পালন করেন। পাশাপাশি পারিবারিক ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত রাখেন।


পরবর্তীতে ব্রিটেনে পাড়ি জমানোর পরও তিনি কমিউনিটি সেবায় নিজেকে নিবেদিত রাখেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। দীর্ঘদিন ধরে ওয়েলসের পনট্রিপিডের ট্রিফরেস্ট ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন।


তাঁর এই অর্জন শুধু মৌলভীবাজার নয়, সমগ্র বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com