সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য হলেন আরও ১০ সাংবাদিক
সিলেটে কর্মরত আরো ১০ জন সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
বুধবার (৩ জুন) সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হাসেন মান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
নতুন সাধারণ সদস্যরা হলেন- চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মোঃ আজিজুর রহমান, আজকের সিলেট এর নিজস্ব প্রতিবেদক মাহফুজ কাউসার ছাদি, দৈনিক শ্যামল সিলেট এর সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আজমল আলী, বাংলাওয়ান টিভি (ইউএসএ) এর সিলেট প্রতিনিধি মোঃ লতিফুর রহমান উজ্জল, দৈনিক একাত্তোরের কথা এর ফটো সাংবাদিক মোঃ সাইদুর রহমান।
সহযোগী সদস্যরা হলেন- দৈনিক বর্তমান এর সিলেট প্রতিনিধি জুলকার নাইন সাইরাস, আলোর দিগন্ত এর সিলেট প্রতিনিধি মোঃ ইসমাঈল হোসেন, জুমবাংলা এর সিলেট প্রতিনিধি সুয়েব আহমদ, দৈনিক সিলটের সংবাদ এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া এর মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আবু মুছা সরকার।