Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত সামাজিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক সাইফুর রহমান সাহেদের জানাজা সম্পন্ন

০২ জুন ২০২৬ • ১১:৫৮ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি:

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ডের বৌলা মহল্লার ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব সাইফুর রহমান সাহেদের জানাজা সম্পন্ন হয়েছে।


রবিবার (তারিখ উল্লেখিত) বিকেলে বৌলা শাহী ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।


মরহুম সাইফুর রহমান সাহেদ ছিলেন বৌলা মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মুসলিম আলীর ছোট ছেলে। তিনি সাবেক কমিশনার মরহুম মুহিবুর রহমান সাধুর ভাতিজা এবং যুক্তরাজ্য প্রবাসী এমাদুর রহমান লিটন-এর ছোট ভাই। স্থানীয়ভাবে তিনি একজন ক্রীড়া সংগঠক ও ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন।


জানাজা পূর্ব স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান সামছু, ছাতক পাথর সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ব্যবসায়ী ফরহাদ আহমদ রাজু, বৌলা মহল্লার মুরুব্বি আয়না মিয়া ও খলিলুর রহমান মানিকসহ অনেকে।


বক্তারা মরহুমের কর্মময় জীবন স্মরণ করে বলেন, সাইফুর রহমান সাহেদ ছিলেন একজন নম্র, ভদ্র, অমায়িক ও ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনে একজন কৃতি ফুটবলার হিসেবেও পরিচিত ছিলেন।


জানাজায় ইমামতি করেন হযরত মাওলানা ইরন মিয়া। পরে দোয়া পরিচালনা করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও ছাতক কেন্দ্রীয় ট্রাফিক পয়েন্ট জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আলী আসগর খান।


জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com