Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ

০২ জুন ২০২৬ • ০২:৩১ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি। 

সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


রবিবার (৩১ মে) সন্ধ্যা ৬টায় কানাইঘাটের জিয়াউর রহমান সড়কের পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আধুনিক স্পোর্টস ভেন্যুর উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাফজয়ী ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুবুল আলম পলো, কানাইঘাট সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক অলিউর রহমান, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য দেলোয়ার হোসেন বাবরসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব ভট্টাচার্য বলেন, সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে এমন একটি আধুনিক ইনডোর ফুটবল মাঠ প্রতিষ্ঠা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দেশে অসংখ্য মেধাবী খেলোয়াড় থাকলেও মানসম্মত মাঠ ও সুযোগ-সুবিধার অভাবে অনেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান না। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ ফুটবল প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি ‘এভারগেইন এভিনিউ’-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান মুজিব এবং তাঁর ছেলে, তরুণ উদ্যোক্তা ও অস্ট্রেলিয়া প্রবাসী ইমতিয়াজুর রহমান সায়েম-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


এভারগেইন এভিনিউ-এর চেয়ারম্যান মাহবুবুর রহমান মুজিব তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে খেলাধুলামুখী করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার লক্ষ্য থেকেই তিনি ও তাঁর ছেলে এই ইনডোর ফুটবল মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com