Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ, দুই ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু

০১ জুন ২০২৬ • ১১:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।


সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয় ডুবুরি দল ও পুলিশের যৌথ অভিযানে সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত রাহি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে রাহিসহ ১২ সদস্যের একটি দল জাফলং ভ্রমণে আসে। বিকেলে জিরো পয়েন্ট এলাকায় কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নামলে স্রোতের টানে রাহি পানিতে তলিয়ে যায়।


খবর পেয়ে স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জিরো পয়েন্ট এলাকা থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com