Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
কানাইঘাটে অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উন্নয়ন দাবি জোরালো

জৈন্তিয়ার ১০ দফা দাবী দ্রুত বাস্তবায়নের আহ্বান এমএ হান্নানের

০১ জুন ২০২৬ • ০২:৫৪ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:

বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাট বুরহান উদ্দিন সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন, কানাইঘাট উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় দ্রুত চালু করা এবং বৃহত্তর জৈন্তার সকল পাথর কোয়ারী সচল করার দাবি সহ ১০ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান।


রবিবার(৩১ মে) বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজারে জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গুলজার আহমদ হেলাল, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি একেএম ওলিউল্লাহ, ডা. ময়নুল হক, শিক্ষা সম্পাদক আলমগীর হোসেনসহ আরও অনেকে।


বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার ১০ দফা দাবী নিয়ে তারা ইতোমধ্যে সরকারের প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রী বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।


এছাড়া সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের সঙ্গেও সাক্ষাৎ করে ১০ দফা দাবী উপস্থাপন করা হয়েছে বলে জানান তারা।


সভায় বক্তারা অবিলম্বে জৈন্তিয়ার জনগণের দাবি বাস্তবায়ন, কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি চালু এবং নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বিজ্ঞাপন channeljaintanews24.com