Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালিককে আটক করে কারাগারে প্রেরণ

জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালিককে আটক করে কারাগারে প্রেরণ

০১ জুন ২০২৬ • ০২:২৭ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের জকিগঞ্জে ১,২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


শনিবার রাত সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার মাইজকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় আব্দুল মালিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।


আটক আব্দুল মালিক সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে।


পুলিশ জানায়, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আব্দুল মালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি মাদক প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com