Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
গোলাপগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলা এনসিপি কমিটি অনুমোদন—আহ্বায়ক আসাদ, সদস্য সচিব মাহদী

০১ জুন ২০২৬ • ০১:৫১ অপরাহ্ন


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটি গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে।


সম্প্রতি জেলা কমিটির আহ্বায়ক মো. জুনেদ আহমদ এবং সদস্য সচিব প্রকৌশলী কামরুল আহসান আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।


অনুমোদিত কমিটিতে আসাদুজ্জামান আসাদ আহ্বায়ক, মো. নাজমুল হক ছামির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহদী হোসাইন চৌধুরী ও জাহেদ উল আলম চৌধুরী যুগ্ম আহ্বায়ক এবং মাহদী আহমদ চৌধুরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।


যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ সারোয়ার আহমদ, মুশফিকুর রহমান সোনায়েম, মাহবুব আলম রুবন ও মো. সাবির হোসেন।


সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ আহমদ ও আবিদুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন, মো. রেদওয়ান আহমদ, মো. রফুজ জামিল, জুবের আহমদ ও মো. সোরাত আহমদ।


প্রবাসী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিউদ্দিন।


কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফারহান চৌধুরী, মো. শামীম আহমদ (সেবুল), মান্না হোসেন, মো. ফরহাদ আহমদ, জুবায়ের আহমদ, আব্দুল আহাদ, মো. বিলাল আহমদ, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, খলিলুর রহমান, সাবির আহমদ, মাহদী হাসান, মো. শাকির হোসেন ও মো. আমিন আহমদ।


বিজ্ঞপ্তিতে জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করবে এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com