Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি রাজনীতি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মাধবপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: এমপি এস এম ফয়সাল

০১ জুন ২০২৬ • ১১:০৭ পূর্বাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনগণমুখী রাষ্ট্র পরিচালনার দর্শন আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়।


তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


শনিবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।


উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খরশেদ আলম, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, এস এম জাবেদ, তাজউদ্দিন আহম্মদ টেনু, মাসুকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিদ হোসেন বকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাশেল মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত খাঁ ও ইমন খান প্রমুখ।


অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো. হাসান মির্জা।

বিজ্ঞাপন channeljaintanews24.com