Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
২৪ ঘণ্টা পর পাটলাই নদী থেকে মিলল তামিমের মরদেহ

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ট্রলার থেকে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

০১ জুন ২০২৬ • ১০:৫২ পূর্বাহ্ন

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া তামিম (১৫) নামের এক কিশোরের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের উত্তর পাশে পাটলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের মজিবুর মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, তামিম তার পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটক দলের সদস্য হিসেবে ‘মা-বাবার দোয়া’ নামের একটি নৌযানে করে টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ফেরার পথে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে পাটলাই নদীতে পড়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রোববার (৩১ মে) তামিমের মরদেহ উদ্ধার করা হয়।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। টানা অনুসন্ধানের একপর্যায়ে কিশোর তামিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com