Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

উন্নয়ন ও জনকল্যাণে কাজের অঙ্গীকার: হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আফিজা বেগমের

৩০ মে ২০২৬ • ০৭:৫১ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগর উপজেলার সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্প্রতি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


গত ২৯ মে শুক্রবার বিকাল ৪টায় উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসসপুর গ্রামে হুমায়ুন কবিরের নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির নেতা আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গয়াছ মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, কামাল আহমদ পারভেজ, সাজ্জাদুর রহমান, আলাউর রহমান, বাবুল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সাক্ষাৎকালে আফিজা বেগম ওসমানীনগর উপজেলার উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি ওসমানীনগরের সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চাই। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”


তিনি আরও বলেন, “তরুণ সমাজ, নারী সমাজ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”


এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আফিজা বেগমের সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতে ওসমানীনগরের সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


উল্লেখ্য, আফিজা বেগম ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলু মিয়ার সহধর্মিণী। স্থানীয় জনগণের কাছে তিনি একজন মানবিক ও জনবান্ধব নারী নেত্রী হিসেবে পরিচিত। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com