Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাকিল আহমদ

২৯ মে ২০২৬ • ০৫:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।

জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ শাকিল আহমদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, ৫নং ওয়ার্ডবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে ঘরে। আমি দেশ ও প্রবাসে অবস্থানরত ৫নং ওয়ার্ডবাসীসহ ৬নং চিকনাগুল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।”


তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন সুখ, শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে। সমাজে সৌহার্দ্য ও ভালোবাসা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”


শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান— “ঈদ মোবারক”।

বিজ্ঞাপন channeljaintanews24.com