Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গরু ব্যবসায়ীর ১১ লাখ টাকা চুরি, কদমতলী থেকে আটক ভুয়া ক্রেতা

২৮ মে ২০২৬ • ০১:২৯ পূর্বাহ্ন

সিলেট। 


বাংলাদেশ পুলিশর তৎপরতায় সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকায় চুরি যাওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানায়, ২৭ মে ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন মিরাপাড়া গরুর বাজারে এ ঘটনা ঘটে। মোঃ সিরাজ মিয়া (৫৭) নামের এক ব্যক্তি ক্রেতা সেজে গরু ব্যবসায়ী মোঃ আব্দুর রহমানের সঙ্গে গরু বিক্রির বিষয়ে কথাবার্তা বলেন। একপর্যায়ে কৌশলে ব্যবসায়ীর ব্যাগে থাকা গরু বিক্রির ১৪টি বান্ডেলে রাখা ১১ লাখ ২০ হাজার টাকা ভর্তি ব্যাগটি চুরি করে নিয়ে যান।


পরে অনেক খোঁজাখুঁজি করেও টাকা না পেয়ে গরু বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে কদমতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে চুরি যাওয়া সম্পূর্ণ ১১ লাখ ২০ হাজার টাকাসহ অভিযুক্ত মোঃ সিরাজ মিয়াকে আটক করে।


গ্রেফতারকৃত সিরাজ মিয়ার পিতার নাম ঈসমাইল মিয়া এবং মাতার নাম মৃত চাঁন বানু। তার বাড়ি কাকতইল, রশিদাবাদ এলাকায়, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ।


এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা নং-২৭, তারিখ ২৭/০৫/২০২৬ খ্রি., ধারা ৩৭৯ পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


এ বিষয়ে শাহপরান (রহ.) থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, “গরুর বাজারে চুরি ও প্রতারণা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে চুরি যাওয়া সম্পূর্ণ টাকা উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com