ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের বস্ত্র বিতরণ
২৬ মে ২০২৬ • ১০:৫৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও আগামী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, তরুণ সমাজসেবক মোঃ জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ মে) পৌর শহরের বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ জন মানুষের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে এসব বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান।