সিলেট সফররত ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে নগরীর জেলরোডস্থ এসএমসিসিআই’র কনফারেন্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনারের সফরসঙ্গী কাউন্সেলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল এবং কাউন্সেলর (বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্ত) জাইন আজিজ।
সভায় স্বাগত বক্তব্য দেন এসএমসিসিআই’র প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেন, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস, মো. জিল্লুর রহমান সুমন, সদস্য সাহেদ আহমদ, মো. সাবুল মিয়া, আব্দুল কাদের এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় এসএমসিসিআই’র পক্ষ থেকে সভাপতি খায়রুল হোসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারকে ধন্যবাদপত্র প্রদান করেন। এছাড়া প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার চেম্বারের আতিথেয়তা ও সম্মাননার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আজকের এই মতবিনিময় সভা বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে বি-টু-বি সভা আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের প্রস্তাব দেন। পাশাপাশি সিলেটের ব্যবসায়ীদের পাকিস্তান সফরের আহ্বান জানিয়ে এ বিষয়ে পাকিস্তান হাই কমিশনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্বাগত বক্তব্যে চেম্বারের প্রথম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে সিলেট তথা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি পাকিস্তানি বিনিয়োগকারীদের সিলেটের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং এ বিষয়ে পাকিস্তান হাই কমিশনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি জরুরি। বিশেষ করে সিলেট অঞ্চলের শিল্প, পর্যটন ও কৃষিভিত্তিক খাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় নেতৃবৃন্দ সিলেটের সঙ্গে পাকিস্তানের বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানিতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি কৃষিজাত পণ্য, শুকনো খাবার, এফএমসিজি পণ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনসহ বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে পাকিস্তানি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।