Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে ১৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৫ মে ২০২৬ • ০৪:৪৩ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ২২ মে রাত ২১.২৫ ঘটিকায় এসআই (নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন সময়ে তাকে আটক করা হয়।


আটককৃত আসামি দেলোয়ার হোসেন (৩৬), পিতা—সিকান্দর আলী, মাতা—চন্দ্রা বেগম, সাং—ডলিয়া, থানা—এয়ারপোর্ট, জেলা—সিলেট। তার কাছ থেকে ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা উদ্ধার করা হয়।


উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-২৯, তারিখ-২২/০৫/২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় রুজু হয়।


পরে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com