Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, র‌্যালি ও বিশেষ টহল–চেকপোস্টে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

২৫ মে ২০২৬ • ০৪:০০ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনছে।


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে রবিবার (২৪ মে) বিকেল ৩টায় থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।


নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট বসানো হয়েছে। এসব কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।


পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই ফোর্স মোবিলাইজেশন ড্রিলের উদ্যোগ নেওয়া হয়েছে।


স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতায় এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় নিয়মিত টহলের কারণে জনমনে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।


গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।


থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, “জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।”

বিজ্ঞাপন channeljaintanews24.com